মৌলভীবাজারের জুড়িতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পারিবারিক কলহের জেরে মৌলভীবাজারের জুড়ীতে গলায় ফাঁস দিয়ে মাসহ শিশুপুত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উত্তর বড়ডহর গ্রামের কতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) এবং তার চার বছর বয়সী ছেলে আয়ান মোহাম্মদ তোহা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ঘটনাস্থল গিয়ে রাত সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে বলেও জানাগেছে।
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলীপ কান্ত নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। কারন হিসেবে বলেন, নিহত মেয়েটির বাবার বাড়ির সাথে সম্পর্ক ভাল ছিলনা, আজকে তার ছোট বোনের বিয়ে ছিল। হয়তো বিয়েতে না যেতে পেরে ক্ষোভে ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছে। তবে এবিষয়ে অধিক তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে পাঠানো হবে,৷ ছুরতহাল রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও জানান তিনি।
ডি আর ডি
মন্তব্য করুন: