একজন গুরুতর আহত
মৌলভীবাজারে বাড়িতে দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের বাড়িতে দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন, যাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতরা হলেন— কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৬) এবং কৃষক আব্দুল কাইয়ুম (৪৯)। গুরুতর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। নিহত জামাল উদ্দিন প্রায় ছয় মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে আসেন। ঘটনার সঠিক কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
এ রহমান
মন্তব্য করুন: