শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় আবেদন ৭৫ হাজার ছাড়াল
Led Bottom Ad

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় আবেদন ৭৫ হাজার ছাড়াল

শাবিপ্রবি প্রতিনিধি

২৭/১২/২০২৫ ২০:২৯:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। নির্ধারিত সময় শেষে শুক্রবার রাতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ সেলিম বিষয়টি ‘প্রথম সিলেট’ কে নিশ্চিত করেছেন। ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৪ জানুয়ারি একই সময়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ঢাকা ও সিলেটের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মোট ১ হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া সোসাইটিজ মেরিট অ্যালোকেশন (এসএমএ) কোটার আওতায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad