বড়লেখা সীমান্তে ৭ ভারতীয় নাগরিক আটক, পরে ফেরত পাঠাল বিজিবি
Led Bottom Ad

বড়লেখা সীমান্তে ৭ ভারতীয় নাগরিক আটক, পরে ফেরত পাঠাল বিজিবি

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৪/১২/২০২৫ ২০:৫৩:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে ৭ জন ভারতীয় নাগরিককে আটক করে পরে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

সীমান্তবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির বিজিবির টহল দল সোমবার দুপুরে পাঁচজন এবং মঙ্গলবার দুপুরে আরও দুজন ভারতীয় নাগরিককে আটক করে। তাঁরা সবাই বাংলাদেশ ভূখণ্ডের ভেতর অবস্থান করছিলেন। পরে তাঁদের বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখা হয়।

সূত্র অনুযায়ী, নিউ পাল্লাথল বিওপির আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং সীমান্তরেখার মূল পিলার থেকে প্রায় ২০০ গজ ভেতরে এসব ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—আসামের কার্বি আংলং জেলার অটোচালক মো. আব্বাস খান (৫৬), নওগাঁ জেলার রুস্তম আলী (৬৬), ইদ্রিস আলী (৪৮), তাহের আলী (৫৫), আয়েশা খাতুন (৬৫) এবং পরে আটক হওয়া মো. আবদুল আজিজ (৬৫) ও আনোয়ার হোসেন (৭০)।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে বিয়ানীবাজারে অবস্থিত ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বুধবার সকালে মুঠোফোনে বলেন, আটক সাতজন ভারতীয় নাগরিককে পরবর্তীতে ফের ভারতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। তবে তাঁরা কী কারণে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad