হাদির মৃত্যুতে বড়লেখায় জামায়াতে ইসলামীর শোক মিছিল
Led Bottom Ad

হাদির মৃত্যুতে বড়লেখায় জামায়াতে ইসলামীর শোক মিছিল

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৯/১২/২০২৫ ১৮:১৬:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনকিলাব মঞ্চের আহবায়ক ও জুলাই বিপ্লবী শরিফ উসমান হাদির মৃত্যুতে মৌলভীবাজারের বড়লেখায় শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এ শোক মিছিলের আয়োজন করা হয়।

শোক মিছিলটি বড়লেখা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মরহুম শরিফ উসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শোক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ আব্দুর রহমান এবাদ, আব্দুস সামাদ, আব্দুল ওয়াহিদ, কাওসার আহমদ ও জেবুল আহমদ।

বক্তারা বলেন, শরিফ উসমান হাদি ছিলেন একজন দেশপ্রেমিক জুলাই বিপ্লবী। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রজ্ঞাবান নেতৃত্বকে হারিয়েছে বলে মন্তব্য করেন তারা।

সমাবেশে বক্তারা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত নেতারা।

সমাবেশ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad