শ্রীমঙ্গলে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নতুন কমিটি ঘোষণা
Led Bottom Ad

যৌথ কাউন্সিল

শ্রীমঙ্গলে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৮/১২/২০২৫ ২২:৪১:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা যৌথভাবে শ্রীমঙ্গল উপজেলা শাখার ২০২৫-২৬ কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডের টি ভেলি পার্টিস সেন্টারে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন আলকাদেরী, এবং যৌথ সঞ্চালনায় ছিলেন যুবনেতা ডা. মো. মামুনুর রশিদ ও নাজমুল ইসলাম সাঈদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য জননেতা মাওলানা মোল্লা শাহিদ আহমেদ নাঈমী এবং প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানী।

বিশেষ অতিথি ছিলেন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।


কাউন্সিলের ফলাফল:

১. বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটি (২০২৫-২৬)

সভাপতি: মাওলানা মোঃ দেলোয়ার হোসেন আলকাদেরী, সাধারণ সম্পাদক: মুফতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক: মাওলানা আব্দুল করিম। মোট সদস্য: ৩১।

২. বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটি (২০২৫-২৬)

সভাপতি: মো. আশরাফুল খান রুহেল, সাধারণ সম্পাদক: নূর মোহাম্মদ সাগর, সাংগঠনিক সম্পাদক: আব্দুল কাইয়ুম জাফুরি। মোট সদস্য: ৩১।

৩. বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটি (২০২৫-২৬)

সভাপতি: মাহফুজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক: শাহ নিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক: মুস্তাকিম আহমদ।মোট সদস্য: ৩১।

কাউন্সিল শেষে মিলাদ ও মাহফিল আয়োজন করা হয় এবং দেশবাসীর কল্যাণ ও শান্তি কামনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও ডেলিগেটরা নতুন কমিটিকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন এবং ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের আশ্বাস দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad