মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
Led Bottom Ad

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৮/১২/২০২৫ ১৮:৫১:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মঙ্গলবার ও বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ বিল্লাল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাজ্জাদুর রহমান, রাজনগর উপজেলার ৮ নম্বর মনসুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুন নূর গুলু, জুড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ প্রকাশ ফয়সাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা জমসেদ খা, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া উপজেলার ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কর্মী ইসমাইল হোসেন রাজন এবং জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী অশোক দেববর্মা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad