বড়লেখায় প্রবাসীদের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রবাসী দাতাদের আর্থিক সহযোগিতায় আয়োজিত এই মানবিক কার্যক্রমে স্থানীয় অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্য রাখা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম শুভ। এ সময় উপস্থিত ছিলেন তাহমীদ ইসলাম রিপন, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সাংবাদিক মুস্তফা আহমেদ, আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক মানবিক দায়িত্ব। প্রবাসী দাতাদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়, যা সমাজে মানবিক সহায়তার পরিসর বৃদ্ধি করবে।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রবাসী দাতাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: