বড়লেখায় হিনাইনগর যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হিনাইনগর গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হিনাইনগর যুব সংঘ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং এলাকার বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একজন বিশিষ্ট সামাজিক সংগঠক। তিনি বলেন, সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং যুব সমাজকে মানবিক ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হিনাইনগর যুব সংঘের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনটির নিয়মিত সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে এলাকার জন্য অনুকরণীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিশেষ অতিথিকে হিনাইনগর যুব সংঘের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করে তিনি এ ধরনের ব্যতিক্রমী ও উৎসাহব্যঞ্জক আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে হিনাইনগর যুব সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, সংগঠনের সদস্য ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: