শাকসু নির্বাচনে ২৩ সদস্যের ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির
Led Bottom Ad

শাকসু নির্বাচনে ২৩ সদস্যের ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির

শাবিপ্রবি প্রতিনিধি

০৭/১২/২০২৫ ২১:৩১:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের জন্য ছাত্রশিবির ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। শিবির সমর্থিত এই প্যানেলের নাম রাখা হয়েছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’। রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

ভিপি পদে ইংরেজি বিভাগের দেলোয়ার হাসান শিশির, সাধারণ সম্পাদক পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম এবং এজিএস পদে সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ শাকিল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন ক্রীড়া সম্পাদক: নৃবিজ্ঞান বিভাগের মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক: ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের আহমদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক: ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক: নৃবিজ্ঞান বিভাগের জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ইবরাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক: পরিসংখ্যান বিভাগের আসিফ ভূঁইয়া, সমাজসেবা সম্পাদক: সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক: পদার্থবিজ্ঞান বিভাগের আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: সমাজকর্ম বিভাগের আলী আব্বাস শাহীন, আন্তর্জাতিক সম্পাদক: রসায়ন বিভাগের সাজ্জাদুর রহমান শিবলু, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: সমুদ্রবিজ্ঞান বিভাগের শামসুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন বিষয়ক সম্পাদক: সমাজকর্ম বিভাগের মুহাম্মদ ইবরাহীম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক: সমাজকর্ম বিভাগের আসিফুর রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বুরহান উদ্দিন।

পাঁচটি সদস্য পদে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন: লোকপ্রশাসন বিভাগের সুমাইয়া নাভা, সমাজকর্ম বিভাগের আদিবা সালেহা, ইংরেজি বিভাগের শোয়াইব চৌধুরী, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুস্তাফিজুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের জামিলুর রেজা সৈকত।

শাকসু নির্বাচনে এই প্যানেলের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad