ফরম নিয়েছেন ২৫১ শিক্ষার্থী
শেষ হলো শাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। তিন দিনে মোট ২৫১ শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৩টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন।
নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সংসদের জন্য ১৪৫ জন এবং হল সংসদের জন্য ১০৬ জন শিক্ষার্থী ফরম নিয়েছেন। হল সংসদের প্রার্থীদের মধ্যে ৭২ জন পুরুষ এবং ৩৪ জন নারী। কেন্দ্রীয় সংসদে মনোনয়ন নিয়েছেন ১৫ জন নারী।
ছয়টি হলের মধ্যে সবচেয়ে বেশি ফরম সংগ্রহ হয়েছে সৈয়দ মুজতবা আলী হলে।
সৈয়দ মুজতবা আলী হল: ২৬ জন,শাহপরান হল: ২৫ জন,বিজয় চব্বিশ হল: ২১ জন,আয়েশা সিদ্দিকা হল: ১২ জন,সিরাজুন্নেসা চৌধুরী হল: ১২ জন,ফাতেমাতুজ জাহরা হল: ১০ জন।
ডি আর ডি
মন্তব্য করুন: