এডভোকেট আবদুল গফ্ফারের মৃত্যুতে বিএনপি নেতা আসকির আলীর শোক
প্রবীণ রাজনীতিবিদ ও সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা এম আসকির আলী l তিনি গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বারবার নির্বাচিত সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি, বিএনপি নেতা এডভোকেট আব্দুল গাফফারের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বলেন, তাঁর এই মৃত্যুতে শোক জানাবার শব্দ কিংবা ভাষা খুঁজে পাচ্ছি না l জনাব আব্দুল গাফফারের এই চলে যাওয়াতে তার পরিবার-পরিজনদের মত আমরা ও অত্যন্ত ব্যথিত ও শোকাহত l
তিনি বলেন,গাফফার ভাইয়ের এই প্রয়াণে সিলেটবাসী একজন কৃতি সন্তানকে হারালো l জনাব আব্দুল গাফফার সিলেটের রাজনৈতিক সামাজিক এবং আইন অঙ্গনে একজন ডাকসাইটে নেতা ছিলেন l জনাব আব্দুল গাফফার একজন সৎ এবং সাদা মনের মানুষ ছিলেন l বিভিন্ন রাজনৈতিক সংগ্রামে এবং সামাজিক উন্নয়নে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে l মরহুম জনাব আব্দুল গাফফারের এই অভিমানী চলে যাওয়াতে সিলেটবাসী একজন নিষ্ঠাবান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বকে হারালো যা কিনা সিলেটের রাজনৈতিক, সামাজিক অঙ্গনে এবং বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে l পরম করুনাময় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অনেক অনেক প্রার্থনা রইলো প্রিয় আব্দুল গাফফার ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য l মহান সৃষ্টিকর্তা যেন তাকে ক্ষমা করেন এবং তার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করেন এবং জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দিয়ে বাধিত করেন l
তিনি বিবৃতিতে তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি রইল গভীর সমবেদনা জানান l আল্লাহ যেন তাদেরকে এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্য ধারণের তৌফিক দেন l নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকেও তাদের জন্য রইল অনেক অনেক দোয়া l
নীরব চাকলাদার
মন্তব্য করুন: