সিলেট উইমেন চেম্বারের নির্বাচন ৩০ আগষ্ট
Led Bottom Ad

তপসিল ঘোষণা

সিলেট উইমেন চেম্বারের নির্বাচন ৩০ আগষ্ট

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০৬/২০২৫ ০৩:১৬:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গেল ২ জুন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো.আল জুনায়েদ, বোর্ড সদস্য ও জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ,সদস্য জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রেজা ই রাব্বী স্বাক্ষরিত স্বারকপত্রে এই তথ্য জানা গেছে। এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৪ মে ২০২৫ তারিখে সিউচেক ইন্ডা ২০২৫.৯০(১০)স্বারকমূলে নির্বাচন বোর্ড গঠন করা হয়। 


ঘোষিত তফসিল অনুযায়ী দুই বছর মেয়াদী (২০২৫-২০২৭) ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে আগামী ৩০ আগষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্টুভাবে সম্পন্নের লক্ষ্যে ১০ জুলাই বৃহস্পতিবার ভোটার তালিকা প্রকাশ, প্রাথমিক ভোটার তালিকার বিষয়ে বোর্ডের কাছে আপত্তি দাখিল ১১ থেকে ১৩ জুলাই, আপিলের শুনানী ১৪ থেকে ১৬ জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৭ জুলাই, মনোনয়নপত্র দাখিল ১৭ থেকে ২৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ২৭ জুলাই,বৈধ মনোনীত প্রার্থীগণের তালিকা প্রকাশ ৩১ জুলাই,প্রার্থী বাতিল বিষয়ে বোর্ডের কাছে আপত্তি ১ থেকে ৩ আগষ্ট, শুনানী গ্রহণ ও নিস্পত্তি ৪ থেকে ৬ আগষ্ট এবং বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৭ আগষ্ট। প্রার্থীতা প্রত্যাহার ৮ থেকে ১০ আগষ্ট, প্রত্যাহার পরবর্তী মোট চূড়ান্ত প্রার্থী তালিকা ১০ আগষ্ট প্রকাশ করা হবে। ৩০ আগষ্ট সকাল ৯ টা থেকে ৩ পর্যন্ত চলবে ভোট গ্রহণ।  


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad