সিলেটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Led Bottom Ad

সিলেটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০৬/২০২৫ ০২:৪৬:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহপরান থানার খাদিম পাড়ায় এক বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (২২ জুন) তাকে আদালতে প্রেরণ করা হবে।=


পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক মনোমলিন্যের জের ধরে স্বামী তাজুল তার স্ত্রী মনি আক্তারকে খুন করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 


নিহত মনি আকতার (২২) হবিগঞ্জের বাহুবল থানার খড়িয়াগাও গ্রামের মৃত আওয়াল মিয়ার মেয়ে। তিনি বর্তমানে সিলেটের শাহপরান থানার খাদিম পাড়া ২নং রোডের আলা মিয়ার বাড়িতে তার স্বামী তাজুল ইসলামের (২৮) সাথে ভাড়া থাকতেন। তাজুল ইসলাম হবিগঞ্জের বাহুবল থানার খরিয়া শংকরপপু গ্রামের হাফিজ মিয়ার ছেলে।


এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, গতকাল শনিবার (২১ জুন) সন্ধ্যায় ওই বাসা থেকে গলায় ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এসময় ঘরের একটি দরজা ভেতর থেকে লাগানো এবং আরেকটি দরজা খোলা ছিলো। তিনি জানান, তাজলু ও মনির মধ্যে পারিবারিক বিরোধ থেকে মনোমালিন্য চলছিল। 


 

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad