এনসিপি সিলেট জেলার যুগ্ম-সমন্বয়কারী গোয়াইনঘাটের ফয়সল
সিলেটে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় যোদ্ধা ফয়সল আহমদ রুবেল এনসিপি সিলেট জেলা যুগ্ম সমন্বয়কারী মনোনীত হয়েছেন। গেল ১৮ জুন রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট অনুমোদিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ফয়সল আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বৌল গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তিনি জি হোল্ডিংস লিমিটেড ও সিলেট বাড়ি ট্যুারিজম নেটওয়ার্ক এর ব্যবস্থাপনা পরিচালক ও আদিল এন্টারপ্রাইজের চেয়ারম্যান। কমিটির তালিকা এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
সদ্য অনুমোদিত জেলা সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে ব্যাংক কর্মকর্তা, রোটারিয়ান ও সম্প্রতি গঠিত জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন শাহানকে। ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ফয়সল আহমদ সহ ৬ জন যুগ্ম সমন্বয়কারী ও ২৪ জন সদস্য রাখা হয়েছে।
এ ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করে ফয়সল বলেন, আমি জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যাতে সততা নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: