আবদুল গফ্ফার দত্তচৌধুরীর ১১৩তম জন্মবার্ষিকীতে কর্মসূচী শনিবার
Led Bottom Ad

আবদুল গফ্ফার দত্তচৌধুরীর ১১৩তম জন্মবার্ষিকীতে কর্মসূচী শনিবার

২৭/০৫/২০২৫ ০২:৫৩:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রথম ডেস্ক : 

আবদুল গফ্ফার দত্তচৌধুরীর ১১৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে তাঁর রচিত গানের প্রশিক্ষণ, প্রশিক্ষণ পরবর্তী শিশুশিল্পী, আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা ও আবদুল গফ্ফার দত্তচৌধুরীর সৃজনকর্ম নিয়ে আলোচনা সভা। ৩১ মে ২০২৫, শনিবার বিকেল ৪টায় সারদা হল মিলনায়তনে এইসকল কর্মসূচী অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোকপাত করবেন ও উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। 


সভা সফল এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আবদুল গফ্ফার দত্তচৌধুরী স্মৃতি পর্ষদ, সিলেটের পক্ষ থেকে শিল্পী, সাহিত্যিকসহ সর্বস্তরের শিক্ষা ও শিল্পানুরাগী মানুষজনদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।


প্রথম ডেস্ক :

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad