বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা
সিলেটে ২ থেকে বৃদ্ধি পেয়ে করোনা শনাক্ত ৭ জনের
সিলেটে করোনা শনাক্ত রোগীর সংখা বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে বাড়াচ্ছে উদ্বেগ-উৎকণ্ঠা। গেল ৫ দিনের ব্যবধানে ১ জন থেকে এখন করোনা শনাক্ত হয়েছে ৭ জনের। শনাক্ত হওয়া ৭ জনের মধ্যে ৪ জন রয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে। তাছাড়া নর্থ-ইষ্ট মেডিকেল কলেজ, আল-আলমাইন ও জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৩ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, গেল ২৪ ঘন্টায় ৫ জনের নমুনা পরীক্ষা করে কোন কোভিড আক্রান্ত পাওয়া যায়নি। তবে এর আগে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত মিলেছিল ৭ জন। এই ৭ জনের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে চলতি বছরে কোভিড আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: