ওসমানীনগরে ওয়ার্ড কৃষক দলের কর্মী সম্মেলন
Led Bottom Ad

ওসমানীনগরে ওয়ার্ড কৃষক দলের কর্মী সম্মেলন

১৯/০৬/২০২৫ ১০:০৩:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে ইউনিয়নের মাঠিহানী গ্রামে কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর বিএনপি সাবেক আহ্হ্বায়ক ও উমরপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: চেরাগ আলী।


প্রধান বক্তা ছিলেন, ওসমানীনগর উপজেলা কৃষক দলের সভাপতি মুক্তার আহমদ বকুল। 


উমরপুর ইউনিয়নের কৃষকদলের সভাপতি মোঃ চমক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আশিক মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক,উমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বসর, ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন,  মোঃ ফজর আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাদিক উল্লা, ইউপি সদস্য মো সেলিম আহমেদ প্রমুখ।


বক্তারা বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি। বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। কৃষকের অধিকার বাস্তাবায়ন না করেই  ক্ষমতায় থাকাকালীন তারা কৃষিক্ষেত্রে লুটপাট করেছে। জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত কৃষকদল সব সময় কৃষকের কল্যানে কাজ করে যাবে। কৃষকদের অধিকার বাস্তবায়নে গ্রাম থেকে শহর পর্যন্ত কৃষক দল কাজ করে যাবে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad