বড়লেখা ফাউন্ডেশন ইউকের কার্যকরী পরিষদের সভা
Led Bottom Ad

বড়লেখা ফাউন্ডেশন ইউকের কার্যকরী পরিষদের সভা

নিজস্ব প্রতিনিধি, যুক্তরাজ্য

১৮/০৬/২০২৫ ০২:০২:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বড়লেখা ফাউন্ডেশন ইউকের কার্যকরী পরিষদের এক সভা সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমেদ এর সভাপতিত্বে ও জনপ্রিয় নিউজ পোর্টাল ‘প্রথম সিলেট’ ডটকমের প্রধান সম্পাদক সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমনের  উপস্থাপনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য ইলিয়াছ আহমেদ।


সভায় বক্তারা বলেন, গেল রমজান মাসের সময় থেকে বড়লেখা ফাউণ্ডেশন বড়লেখা উপজেলা জুড়ে মাংস বিতরণ, বর্ণী মুদৎপুর গ্রামে অসহায় পরিবারকে ঘর নির্মাণ, অসুস্হ ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ প্রদানসহ মানবিক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সাথে সংগঠন কর্তৃক ঘোষিত বিশুদ্ধ পানিয় জল নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে টিউবওয়েল স্হাপনের জন্য নগদ অর্থ সংগঠনের সদস্যদের নিকট হতে উত্তোলন করা হয়।


সভায় বক্তব্য রাখেন,অধ্যাপক সফিকুল হক স্বপন, সোহরাব হোসেন, ফরিজ আলী, সুহেল রহমান, শাহাব উদ্দিন আহমেদ, রিমন চৌধুরী, ইউসুফ জাকারিয়া খাঁন, জাকির আহমেদ, ইলিয়াছ আহমেদ, আব্দুল আহাদ, আব্দুল মানিক, মাহমুদ হোসেন রানা, মাহমুদ সাঈদ, আহমদ হাবিবুর, আরও বক্তব্যে রাখেন অনলাইনে ভার্চুয়ালি অংশ নিয়ে সরফ উদ্দিন, আজিজুর রহমান, সিদ্দিক আহমেদ, সালাহ উদ্দিন এনাম, সলিসিটর আবুল কালাম রুকন, ফয়সল উদ্দিন প্রমুখ।


উল্লেখ্য, বড়লেখা ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠার পর থেকেই বড়লেখা উপজেলার সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। করোনাকালে সংগঠনটি মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে-হতদরিদ্র মানুষের কর্মসংস্থানে ক্ষুদ্র ব্যবসা, রিকশা-ভ্যান, সেলাই মেশিন, গাভী ও ছাগল বিতরণ; সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন; দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন; মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কম্পিউটার বিতরণ; ঈদগাহ ও গৃহ নির্মাণ; অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ; কন্যাদায়গ্রস্ত পরিবারকে অর্থসহায়তা; রমজান ও ঈদে খাদ্যসামগ্রী ও গরুর মাংস বিতরণ; প্রাকৃতিক দুর্যোগে সহায়তা এবং ফ্রি চিকিৎসাসেবা প্রদান।

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad