বিশ্বনাথে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক সভা
Led Bottom Ad

বিশ্বনাথে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৭/০৬/২০২৫ ০৯:১০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সম্প্রতি পার্শ্ববর্তি অন্যান্য দেশে করোনা ভাইরাসের  নতুন সাব ভ্যারিয়েন্ট এর সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।


বক্তব্যে ইউএনও বলেন, করোনা ভাইরাস আমাদের জীবনে এক গভীর দুঃস্বপ্নের মতো ফিরে এসেছে, নতুন রূপে-নতুন ভ্যারিয়েন্ট হিসেবে। এই নতুন রূপ হয়তো আগের থেকে কম বা বেশি সংক্রামক হতে পারে। কিন্তু প্রতিরোধের উপায় একই: সচেতনতা, সতর্কতা, এবং সম্মিলিত প্রচেষ্টা। তাই সকলকে করোনা প্রতিরোধে সচেতন হয়ে সবাইকে নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।


উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমারের পরিচালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, উপজেলা জামায়তের নায়েবে আমীর মোহাম্মদ ইমাদ উদ্দিন মাস্টার, পৌর জামায়াতের নায়েবে আমির এইচএম আকতার ফারুক, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, পৌর বিএনপির সাংগঠনিক গোবিন্দ মালাকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য,  থানার এসআই পান্না রায়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।


সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad