সিলেটে পুলিশের মামলায় গ্রেপ্তার ৩
Led Bottom Ad

দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

সিলেটে পুলিশের মামলায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৬/০৬/২০২৫ ০৯:১৩:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জাফলং পরিদর্শনকালে দুই উপদেষ্টার গাড়িবহর আটকের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। মামলায় ৯ জনের নামোল্লেখসহ ১৫৯ জনকে বিবাদী করা হয়েছে। মামলা নং- ১২, তাং ১৫/৬/২৫ ইং। সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন পূর্ব জাফলং ইউনিয়নের কালীনগর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দলু(৫০),মোহাম্মদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহজাহান মিয়া(৫০),ছৈলাখেল ৮মখন্ড গ্রামের শামসুল আলমের ছেলে মোঃ ফারুক মিয়া (৪০)। 


পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে ধৃতদের উপস্থিতি ও জড়িত থাকার প্রমাণ রয়েছে। ধৃত দেলোয়ার হোসেন দলু চিহ্নিত বালু লুটপাটকাারী। তার বিরুদ্ধে পরিবেশ বিনষ্ট আইনেও মামলা রয়েছে। নিষিদ্ধ ইসিএ এলাকা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাথর বালি লুটপাট ও চুরি করা সিন্ডিকেটের অন্যতম হোতাও এই দেলোয়ার হোসেন দলু। ৫ আগষ্টের পর পাথর বালি লুটপাট করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয় সে।


গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত কবির হোসেন জানান, ঘটনার পর পরই পুলিশ মূল অপরাধীদের আইডেন্টিফাই করে অভিযান শুরু করে। ধৃত ৩ অপরাধী শনিবার সিলেট সফররত দুই উপদেষ্টার গাড়ি বহরের গতিরোধ ও বিশৃঙ্খলার সাথে সরাসরি জড়িত। তাদের উক্ত ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারে আমাদের একাধিক টিম মাঠে রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad