ফ্রান্সে বিশ্বনাথ উপজেলা নাগরিক ফোরামের যাত্রা শুরু
Led Bottom Ad

ফ্রান্সে বিশ্বনাথ উপজেলা নাগরিক ফোরামের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২০/১০/২০২৫ ০০:২৩:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে বসবাসরত বিশ্বনাথীদের নিয়ে যাত্রা শুরু করেছে 'বিশ্বনাথ উপজেলা নাগরিক ফোরাম ফ্রান্স' নামে নতুন একটি সংগঠন। রবিবার (১৯ অক্টোবর) স্থানীয় ক্যাতসিমার এলাকার ইষ্টিকুটুম রেস্টুরেন্টে সংগঠক জহির উদ্দীন ইমনের সঞ্চালনায় ও মোহাম্মদ আলীম উদ্দিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এক সভায় ফোরামের কমিটি গঠন করা হয়।


সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।


ফোরামের নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি আব্দুত তহুর, সিনিয়র সহসভাপতি সোয়েব আহমদ, সহসভাপতি আলী আকবর, সেক্রেটারি লুৎফুর রহমান লিজাদ, সহসেক্রেটারি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন ইমন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলীম উদ্দিন, সাহিত্য সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, অফিস সম্পাদক ইকবাল হোসেন, সংস্কৃতি সম্পাদক সাহেদ আলী, শ্রমবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাকিল হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক সোজেল আহমদ। কার্যকরি সদস্যরা হলেন সামছুল ইসলাম, আব্দুল হক, সোহেল আহমদ। 


সভায় জানানো হয়, সকলের সিদ্ধান্ত মোতাবেক ফোরামে প্রথম প্রজেক্ট হিসেবে বিশ্বনাথ উপজেলার ৮ টি ইউনিয়ন ও বিশ্বনাথ পৌরসভায় অসহায় পরিবারকে সাবলম্বী করার প্রচেষ্টার অংশ হিসেবে ২ লক্ষ টাকায় ১৮টি ছাগল প্রদান করে মানবতার হাত বাড়িয়ে দেয়া হবে। ফোরামের নেতৃবৃন্দ বলেন, 'আমরা যার যার অবস্থান থেকে সামর্থ্য অনযায়ী প্রিয় সংগঠনের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পাশে থাকার চেষ্টা করবো-ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সর্বক্ষেত্রে বারাকাহ দান করেন।'


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad