সিলেট-২ আসনে মনোনয়ন দাবি
তাহসিনা রুশদীর লুনা’র সমর্থনে যুক্তরাজ্যে সভা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে বিজয়ী করার লক্ষ্যে যুক্তরাজ্যের লন্ডনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লন্ডনের ব্রিকলেনের মাসালা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় যুক্তরাজ্য বিএনপি, বিশ্বনাথ উপজেলা ও ওসমানীনগর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, এম ইলিয়াস আলীর পরিবারের পাশে থেকে তাহসিনা রুশদীর লুনা শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং সিলেট-২ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ও ব্রিকলেন বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, মাসালা রেস্টুরেন্টের মালিক গোলজার খান।তিনি বলেন, “আজ আপনারা প্রমাণ করে দিলেন, বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী এম ইলিয়াস আলীর ঘাঁটি, লুনা ভাবীর বিকল্প আর কিছু ভাবতে পারে না। আপনারা যেভাবে একত্রিত হয়েছেন, আশা করি দেশে গিয়ে এলাকায় এলাকায় কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।”
আলোচনা সভায় লন্ডনের বিভিন্ন স্থান থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ ও প্রবাসী রাজনীতিকরা উপস্থিত ছিলেন। তারা সকলেই লুনার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: