সিলেটে করোনার হানা, শনাক্ত ২ জন
Led Bottom Ad

সিলেটে করোনার হানা, শনাক্ত ২ জন

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/০৬/২০২৫ ১০:২৮:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে দুইদিনে দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত দুইজনই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনকে শনিবার সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষা করা হলে করোনার বিষয়টি ধরা পড়ে। পরে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে দুইজনই পুরুষ। একজনের বয়স ৮০ বছরের বেশি। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। 


সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে একজনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর আগে শনিবার এক বৃদ্ধলোক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।


সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।


এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিন নামের এক চিকিৎসকের মৃত্যু হয়।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad