স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা
Led Bottom Ad

সিলেটের ওসমানীনগর

স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১৫/০৬/২০২৫ ০৮:১৮:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগরে স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যা করেন তিন সন্তানের জননী তাসলিমা বেগম(৩০)। গত শনিবার রাতে বিষপানের পর রোববার (১৫ জুন) ভোরে হাসাপাতালের নেয়ার পর তার মৃত্যু হয়। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি বকসুতা গ্রামের কোখন মিয়ার স্ত্রী।


জানা যায়, কাজের সুবাদে গত ৬ মাস যাবৎ উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামের রইছ উল্যার বাড়ির কলোনিতে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী বসবাস করে আসছিল। গত শনিবার সন্ধায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা ছারপোঁকা নিধনের বিষ পান করে তাসলিমা বেগম।


রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রবিবার ভোরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওসমানীনগর থানা পুলিশ। পরে হাসপাতাল মর্গে লাশ ময়না তদন্ত শেষে পরিববার কাছে হস্তান্তর করা হয়।


তাসলিমার আত্মীয় আজিজুল ইসলাম বলেন, স্বামীর সাথে ঝগড়া করে বিষ পান করলে রবিবার ভোরে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার লাশ আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি।


ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, লাশ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad