জগন্নাথপুরে জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার
দলীয় আনুগত্য ও শৃঙ্গলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক জামায়াত নেতাকে দল থেকে বহিস্কার করেছে সংগঠনটি। শনিবার (১৪ জুন) সকালে উপজেলা জামাতের সভাপতি মো. লুৎফুর রহমান ও উপজেলা সেক্রেটারী মাওলানা আফজল হোসাইন যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বহিস্কৃত জামায়াত নেতার নাম মো. রেজাউল করিম রিপন। তিনি জামাতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সহকারী সেক্রেটারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৭ মে উপজেলা জামাতের কর্মপরিষদ এর সবসম্মত সিন্ধান্ত মোতাবেক তাকে দলীয় সকল প্রকার পদ পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উক্ত সিন্ধান্তের পর তাকে সংশোধনের চেষ্টা করা সত্তেও সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্গলা পরিপন্থী কাজ হতে বিরত না হওয়ায় আজ (১৪ জুন) উপজেলা জামাতের কর্মপরিষদের সর্বসম্মত সিন্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিস্কার করা হয়।
এ ব্যাপারে উপজেলা জামাতের সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, তার রিপনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই সমর্থনের সুযোগ নেই। আর যেন এমন কিছু না হয় সেজন্যই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে রিপনের কোনো কর্মকাণ্ডের জন্য জামায়াত দায়ী থাকবে না।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: