আজমিরীগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষক নিহত
Led Bottom Ad

আজমিরীগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষক নিহত

প্রথম ডেস্ক

১৪/০৬/২০২৫ ০৪:১৯:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছের ইউনিয়নের ঘরদাইর গ্রামের হাওরে গরু নিয়ে যাওয়ার সময় আলমগীর মিয়া (৪০) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর মিয়া আজমিরীগঞ্জ উপজেলা কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর আগলা হাটি গ্রামের বাসিন্দা কুদ্দুছ মিয়ার পুত্র।


স্থানীয় সুত্রে জানাযায়- সকালে ১১ টায় গ্রামের পার্শ্ববর্তী হাওরে গরু নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়। শনিবার সকালে  হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে আলমগীর মিয়া বজ্রাপাতে এতে ঘটনাস্থলেই  মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার (ওসি) শফিকুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad