বিশ্বনাথে দশঘর ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা
সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দশঘর ইউনিয়ন শাখার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দশঘর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত পরামর্শ সভা বিকেল ৫টায় স্থানীয় পীরের বাজার কদর আলী মার্কেটে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী দল বিএনপির দশঘর ইউনিয়ন শাখার সদস্য দিলু মিয়া ও জামাল আহমদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শিহাব আহমদ।
পরামর্শ সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য মো. বাদশা মিয়া, হেলাল আহমদ, আইয়ুব আলী, কবির উদ্দিন সুজন, আব্দুল হামিদ, আব্দুর রহিম লেবু মিয়া, মতিউর রহমান।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মহন মিয়া,দবির মিয়া,ফজলু মিয়া,তুতা মিয়া,হাবিবুর রহমান,ফয়েজ আহমদ ফিয়ার,মতছির আলী, আলতাউর রহমান, জাকারিয়া খান,লিন্টু দাশ, রমজান আলি, প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাজুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইমাম উদ্দিন ইমাম।
সভায় বক্তারা দশঘর ইউনিয়নকে দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত করে আগামীতে এ ইউনিয়নকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শক্তিশালী দূর্গ হিসেবে গড়ে তোলতে ইউনিয়ন ও ওয়ার্ডের সকল সদস্যকে এক হয়ে কাজ করতে পরামর্শ প্রদান করেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: