বড় ভাইয়ের পর না ফেরার দেশে আহত ছোট ভাই
Led Bottom Ad

শোকে স্তব্ধ বড়লেখা

বড় ভাইয়ের পর না ফেরার দেশে আহত ছোট ভাই

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

০৮/০৬/২০২৫ ১০:১১:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঈদুল আজহায় যথারীতি কোরবানী হয়েছে পশু। কথা ছিল পরিবারের সবার মাংশ নিয়ে দেখা হবে এক টেবিলে।  টেবিল আছে সাজানো গোছানো। রাখা হয়েছে নিজেদের ভক্ষণের কোরবানীর মাংশও। কিন্তু সেই মাংশ ভক্ষণের আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বড় ভাই ঈদের দিনেই নিহত হন। এ দুর্ঘটনায় সাথে থাকা ছোট ভাইও আহত হন। অবশেষে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে না ফেরার দেশে চলে যান আহত হওয়া ছোট ভাই। ঈদের খুশির দিনে এই দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাইয়ের এই মৃত্যুতে গোটা উপজেলা এখন শোকে স্তব্ধ। একটি দুর্ঘটনার কারণে ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে সকলের।   


ঘটনাটি ঘটে শনিবার (৭ জুন) বিকেলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে নিহত দুইভাইয়ের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বড় ভাই সাহেদ হোসেন সুমন মারা যান এবং ছোট ভাই রুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমনও  চলে যান না ফেরার দেশে। নিহত দুই ভাই মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। বড় ভাই সুমন ছিলেন সৌদি প্রবাসী। মাত্র কয়েক মাস আগেই দেশে ফিরে বিয়ে করেছিলেন।


এদিকে দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে শুধু তাদের পরিবার নয়, স্তব্ধ করে দিয়েছে গোটা বড়লেখা উপজেলার মানুষকেও। 


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেলযোগে দক্ষিণভাগের দিকে যান সাহেদ। বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষকালে এই দুর্ঘটনা ঘটে। 


বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করে বলেন, কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড়ভাই সুমন ঘটনাস্থলে মারা যান। তার লাশ থানায় আনা হয়েছে। আহত রুমনকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad