বজ্রপাত : সুনামগঞ্জের হাওরাঞ্চলে আতঙ্কের নাম
Led Bottom Ad

বজ্রপাত : সুনামগঞ্জের হাওরাঞ্চলে আতঙ্কের নাম

দেবব্রত রায় দিপন

০৬/০৬/২০২৫ ০৮:৩৪:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি জেলা সুনামগঞ্জ। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে

সুনামগঞ্জের অবস্থান। হিজল-করচ শোভিত, পাখিদের কলকাকলি বিভিন্ন হাওর ও জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম এই জেলা। বর্ষাকালে দূর থেকে সুনামগঞ্জ দেখা হলে, মনে হবে যেন চোখের সামনে সমুদ্র দর্শন। সেখানে ঢেউয়ের যেমন গর্জন আছে,আছে হৃদয় মানিয়ে দেওয়া এক নান্দনিক সৌন্দর্য্য। গ্রীস্মের কাট ফাটা রোদে এই জেলার হাওরকুলে নেমে আসে উদ্বেগ-উৎকণ্ঠা্, স্বজন হারানোর শোক। প্রতি বছরই এই সময়টাতে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারায় মানুষ। এই দুর্যোগের নাম বজ্রপাত। পৃথিবীর সবচাইতে বেশি বজ্রপাত হয় সিলেটের সুনামগঞ্জে। নাসার স্যাটেলাইট ছবি গবেষণা করে এই তথ্যের সত্যতা পাওয়া গেছে। 


সুনামগঞ্জে বজ্রপাত বেশি হওয়ার কারণ এর ভৌগলিক অবস্থান। ভারতের খাসিয়া পাহাড় ও মেঘালয়ের পাশে এই অঞ্চলটি অবস্থিত। গ্রীস্মের সময় মার্চ থেকে মে মাস পর্যন্ত এই এলাকায় মেঘ জমে। এই মেঘ মৌসুমী বাতাসের সাথে বাংলাদেশ সীমান্তে চলে আসে। মেঘের সাথে মেঘের ধাক্কা লেগে ঘণ ঘণ বজ্রপাত হয় এই এলাকায়। সুনামগেঞ্জে প্রতি বর্গ কিলোমিটার জায়গায় ২২৩ টিরও বেশি বজ্রপাত হয়ে থাকে। হাওর অঞ্চল হওয়ায় এই এলাকায় গাছপালা কম তাই ক্ষয়-ক্ষতির পরিমানও বেশি হয়ে থাকে।বজ্রপাতের কারণে সুনামগঞ্জে অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হন। প্রতি বছর বজ্রপাতের কারণে সুনামগঞ্জে ১৫ থেকে ২০ জন মানুষ প্রাণ হারান। চলতি বছরে এই পর্যন্ত (৫ জুন) প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। এই জেলায় বজ্রপাত একটি দুর্যোগের নাম।

 

হাওরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে হলে প্রচুর গাছ লাগানো জরুরী। গেল আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বজ্রপাতে মানুষের ক্ষয়-ক্ষতি কমাতে ১০ লাখ গাছ রোপনের সিদ্বান্ত গ্রহণ করা হয়। তখন থেকে আর দাবি উঠে জেলার প্রতিটি ভবনে বজ্রপাত প্রতিরোধক দণ্ড স্থাপন করার। এই দাবি বারবার আসে,বারবারই উপেক্ষিত হয়। এর ফল হিসেবে প্রতি বছর ১৫ থেকে ৩০ টি প্রাণ অকালে চলে যাবে। সুনামগঞ্জবাসীর এই দাবিটি বর্তমান অন্তবর্তী সরকার বিবেচনায় আনতে পারলে, প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে। একই সাথে স্থানীয় প্রশাসনকে ওই সময়টাতে করণীয় বিষয়ে সঠিক প্রচার-প্রচারণা চালিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।  

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad