সিলেটের সাবেক মন্ত্রীকে দুদকের নোটিশ!

সিলেটের সাবেক মন্ত্রীকে দুদকের নোটিশ!

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/১০/২০২৬ ১১:১৬:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাবেক শিক্ষামন্ত্রী এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ ও তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব তলবের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রাথমিক অনুসন্ধানে তাঁদের নামে বিপুল পরিমাণ অসংগতিপূর্ণ সম্পদের সন্ধান মেলায় এ আইনি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সংস্থাটি।

গতকাল সোমবার (১২ অক্টোবর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, সাবেক এই প্রভাবশালী মন্ত্রীর নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার অবৈধ সম্পদের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে মিলছে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ। সব মিলিয়ে এই দম্পতির মোট ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬১২ টাকার সম্পদ তাঁদের বৈধ আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ বলে চিহ্নিত করেছে দুদক।

দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ ও তাঁর স্ত্রীর অর্জিত প্রকৃত সম্পদের ভিত্তি, সম্পদ অর্জনের দৃশ্যমান উৎস এবং অবৈধ সম্পদের সঠিক পরিমাণ নির্ধারণের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইনের মাধ্যমে তাঁদের প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ বা আদেশ জারি করা হচ্ছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad