শাবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি গঠনের বিজ্ঞপ্তি, ছাত্রদলের বিক্ষোভ

শাবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি গঠনের বিজ্ঞপ্তি, ছাত্রদলের বিক্ষোভ

প্রথম ডেস্ক

২৭/০৯/২০২৬ ১০:৩০:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের তিন আবাসিক হলে কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ছেলেদের তিনটি আবাসিক হল প্রদক্ষিণ করে পুনরায় শাহপরাণ হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন।

তিনি বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তারা আবাসিক হলে কমিটি দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শাবিপ্রবি ছাত্রদল ক্যাম্পাসে অবস্থানকালে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনের স্থান এই ক্যাম্পাসে হবে না। ছাত্রলীগ বা তাদের সঙ্গীদের যেকোনো চক্রান্ত রুখে দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad