বড়লেখায় মাধবকুন্ড পর্যটন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বড়লেখায় মাধবকুন্ড পর্যটন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২০/০৯/২০২৬ ১২:৪২:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বড়লেখা পৌরসভা ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধবকুন্ড পর্যটন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

অভিযান চলাকালে মাধবকুন্ড পর্যটন এলাকার বাসস্ট্যান্ডের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় পর্যটন এলাকায় আগত দর্শনার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। পর্যটকরা যাতে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে পারেন, সেজন্য মাধবকুন্ড ইকোপার্ক এলাকায় চারটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মাধবকুন্ড পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মাধবকুন্ড ইকোপার্কে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন। তাঁদের সচেতন করা এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা নিশ্চিত করতে চারটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে। দেশব্যাপী চলমান এ কার্যক্রম পরবর্তী সময়ে উপজেলার অন্যান্য ইউনিয়নেও অব্যাহত থাকবে।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলিম উদ্দিন, বন বিভাগের রেঞ্জার নীলোৎপল সরকার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সদস্য মোস্তফা উদ্দিন, আশফাক আহমদ, ফয়সাল মাহমুদ, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, আপ্তাব উদ্দিন, মো. হিফজুর রহমান, লিয়াকত আলী, আব্দুর রব, শাহানাজ আক্তার, সুলেখা পাল, ফাতেমা বেগমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


হিফজুর রহমান -রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad