বানিয়াচঙ্গে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে টেটাযুদ্ধ, শতাধিক আহত
Led Bottom Ad

বানিয়াচঙ্গে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে টেটাযুদ্ধ, শতাধিক আহত

০৫/০৫/২০২৫ ০৫:৪৩:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বানিয়াচংয়ে গরুতে ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে টেটা যুদ্ধে প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। টেটাবিদ্ধ অবস্থায় ১৫ জনকে ঢাকা ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এনিয়ে সকালে দু'পক্ষের নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ শতাধিক লোক আহত হয়েছে।

আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক টেটাবিদ্ধ অন্তত ১৫ জনকে গুরুতর অবস্থায় ঢাকা ও সিলেট প্রেরণ করেন। বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর সাঙ্গর গ্রামের আলাউদ্দিন মেম্বার ও নূরুল হুদার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে আলাউদ্দিন মেম্বারের পক্ষের আইয়ুব আলীর একটি গরু নূরুল হুদা'র পক্ষের হামিদা বেগমের ধানের খড় খায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad