দোয়াবাজারে শিশুকন্যা ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
Led Bottom Ad

দোয়াবাজারে শিশুকন্যা ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১১/০৮/২০২৫ ১৭:৩৬:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সোমবার (১১ আগষ্ট) ঘটনাটি ঘটে জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামে। অভিযুক্ত ইমামের নাম সাজিদুর রহমান(৪০)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং সাফেলা গ্রামের মৌলভী রহমত আলীর ছেলে। 


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শিশু কন্যাটি আরবি শিক্ষার জন্য সকালে স্থানীয় মসজিদে গেলে অভিযুক্ত ইমাম ওই শিশুটিকে ঝাড়ু দেবার জন্য মসজিদের ২য় তলায় পাঠায়। সুযোগ বোঝে মসজিদের ইমাম অভিযুক্ত সাজিদুর রহমান শিশুটিকে একটি কক্ষে নিয়া র্জোরপূর্বক পায়ুপথ দিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি বাড়ি গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে ভিকটিমের মা থানা পুলিশকে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ দিলে দোয়ারাবাজার থানার এসআই/মো: মিজানুর রহমান ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কে আটক করে। অভিযুক্ত সাজিদুর রহমান ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমী মাদ্রাসার শিক্ষক।


পুলিশ ভিকটিমকে ধর্ষণ সংক্রান্তে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad