ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

প্রথম ডেস্ক

২৩/০৭/২০২৬ ১৪:২৯:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বকাপে টানা শিরোপা জয়ের হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু স্পেনের বিপক্ষে ফাইনালে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি লিওনেল স্কালোনির দল। একপেশে লড়াইয়ের ম্যাচে ১-০ গোলে হেরে শিরোপা খুইয়েছে আলবিসেলেস্তেরা। এরই মাঝে ফাইনাল ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে। তবে সব গুজব উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন । বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা ফুটবল সভাপতি ক্লদিও তাপিয়া জাতীয় দল ও কোচিং স্টাফদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি প্রকাশ করেছেন। ফাইনাল ম্যাচের আগে ড্রেসিংরুমের পরিবেশ ও নানা অসত্য গুঞ্জনের মুখে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে এএফএ সভাপতির আহ্বান, দল নিয়ে ছড়ানো কোনো বিভ্রান্তিকর অপপ্রচারে কান দেবেন না।

স্পেনের শ্রেষ্ঠত্বকে অকপটে স্বীকার করে তাপিয়া লিখেছেন, ‘আমরা স্পেনকে হারাতে পারিনি। তারা আমাদের চেয়ে সেরা ফুটবল খেলেছে এবং কোনো অজুহাত ছাড়াই ন্যায্যভাবে জয়ী হয়েছে। যা আমাদের মেনে নিতে হবে। বিজয়ের মতো পরাজয়কেও সমান মর্যাদা ও বিনয়ের সাথে গ্রহণ করার শিক্ষা খেলাই আমাদের দেয়।’

ফাইনালে হারলেও দলের লড়াই ও অর্জনকে স্মরণ করে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা একটি ফাইনালে হেরেছি। তবে এটাও সত্যি যে এই দলটি পুরো দেশকে এক বিশাল আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল। তার আগের ম্যাচেই আর্জেন্টিনা মেতে উঠেছিল উৎসবে, কারণ এই দলটি আরও একবার প্রমাণ করেছে কেন তারা আমাদের মানুষের কাছে এত বিশেষ।’

ক্লদিও তাপিয়া আরও বলেন, ‘হারলে কষ্ট হয়, কারণ আমরা প্রতিযোগিতাপূর্ণ এবং ইতিহাসের অন্যতম সফল একটি দল। আমাদের কাছে রানার্সআপ হওয়া কখনোই যথেষ্ট নয়। তবে বিশ্ব ফুটবলে এখনো আমরা সেরা দুই দলের একটি।

খেলোয়াড় ও কোচিং স্টাফদের গত ৫০ দিনের কঠোর পরিশ্রম ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এএফএ সভাপতি বলেন, ‘আসুন আমরা এক মুহূর্তের জন্য থামি। এই খেলোয়াড়, কোচিং স্টাফ এবং প্রতিটি সদস্যের ত্যাগের কথা ভাবি, যারা পরিবারের থেকে দূরে থেকে টানা ৫০ দিনেরও বেশি সময় ধরে কেবল একটি লক্ষ্য নিয়ে কাজ করেছেন আর্জেন্টিনাকে সেরা উপায়ে বিশ্বমঞ্চে তুলে ধরা।

মেসিদের ড্রেসিংরুম কাণ্ড ও তথাকথিত ‘ষড়যন্ত্র’ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার জবাবে তাপিয়া সরাসরি সতর্ক করে লেখেন, ‘কোনো মিথ্যা বা অপপ্রচারে কান দেবেন না, যা কেবল আমাদের অস্থিতিশীল করতেই তৈরি করা হয়েছে। যারা আর্জেন্টিনার ফুটবলকে এত কিছু দিয়েছে, তাদের বিভাজিত করার চেষ্টা বন্ধ করুন।’

বার্তার শেষভাগে পুরো দল ও সমর্থকদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি লেখেন, ‘আজকের দিনটি খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর, সমর্থন দেওয়ার এবং তাদের ত্যাগকে সম্মান জানানোর দিন। এই জাতীয় দলের ওপর মানুষের যে আস্থা, যে প্রতিশ্রুতি ও তাদের লড়াই করার হৃদয় তা চিরকাল থাকবে। এখানে কোনো অজুহাত নেই, এখানে আমরা কেবল ফুটবল খেলি। এই দল বরাবরের মতো ভবিষ্যতেও গর্বের সাথে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করে যাবে। এগিয়ে যাও, আর্জেন্টিনা ।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad