ইলিয়াস সাম্রাজ্যে লড়বেন হুমায়ুন কবির
Led Bottom Ad

প্রাথমিক যুদ্ধ মনোনয়নের

ইলিয়াস সাম্রাজ্যে লড়বেন হুমায়ুন কবির

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

০৯/০৮/২০২৫ ১৮:০০:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-২ আসনকে বলা ইলিয়াস আলীর সাম্রাজ্য। ইলিয়াস নিখোঁজ পরবর্তী সেই সাম্রাজ্যের একক সম্রাজ্ঞী ছিলেন স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি এখনও মাঠ ছাড়েন নি। এলাকায় গণসংযোগসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেতাকর্মীদের প্রাণ যুগিয়েছেন। দলকে চাঙ্গা রেখেছেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই সাম্রাজ্য এখন যুদ্ধের মুখে। এতোদিন তাহসিনা রুশদীর লুনা’র বিকল্প হিসেবে কাউকে না পাওয়া গেলেও এখন তাতে ভাগ বসাতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। অপরদিকে তাহসিনা রুশদীর লুনা হচ্ছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা। এই দুইজনকে নিয়ে সিলেট-২ আসনে চলছে অন্যরকম যুদ্ধ। মানে ভোটের আগেই কে ঠিকবেন,মনোনয়ন যুদ্ধে-সেদিকেই দৃষ্টি দলীয় নেতাকর্মীদের। 


শুক্রবার (৮ আগস্ট) বিকেলে বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার সর্বস্থরের জনসাধারণের ব্যানারে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনে আগামী সংসদ নির্বাচনে নিজেকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে লুনা’র দুর্গে ভাগ বসান হুমায়ুন কবির। সমাবেশে তিনি সংসদ সদস্য প্রার্থীতা ঘোষণা দিয়ে বলেন, আমার নেতা তারেক রহমানের গ্রীণ সিগন্যাল পেয়েই একজন সেবক হিসেবে ওই আসনের উন্নয়ন করার জন্যই ছুটে এসেছি আপনাদের কাছে। এবার বিএনপির ক্ষমতায় গেলে, আর দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে সরকার গঠনের ৫০ দিনের মধ্যেই ‘গুম কমিশন’ গঠন করে ইলিয়াস আলীকে উদ্ধারের কাজ শুরু করব। ২০০১ সালে সিলেট-২ আসনে এম. ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পর ওই এলাকার ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি সরকার। আর তাই তাঁকে উদ্ধার করে তাঁর আসন আমি তাঁকেই ফিরিয়ে দেব। কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমি এমনিতেই ওই এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারব।


সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌরসভা’র সর্বস্থরের জনসাধারণের উদ্যোগে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ ‘সুধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, সিলেটের মানুষ কারও গোলামী করেন না, এখানকার মানুষজন নিজের অধিকার আদায়ে সব সময়ই স্বোচ্চার থাকেন। আত্মবিশ্বাস না থাকলে রাজনীতিতে নেতৃত্ব দেয়া যায় না। আর রাজনীতিতে পরিবর্তনের দরকার, তাই দলের নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভয়ভীতি দেখিয়ে থাকতে পারেনি, এক কাপড়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন।


এর পূর্বে হুমায়ুন কবির প্রায় তিনমাস ধরে বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। কিন্তু এতাদিন নিজের প্রার্থীতা নিয়ে কোনো ঘোষণা দেননি। এনিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছিল। অবশেষে বিশ্বনাথের ওই সূধী সমাবেশে তার নিজ মুখে সংসদ সদস্য প্রার্থীতা ঘোষণা দিয়ে সেই জল্পনা কল্পনার অবসান ঘটান।


কিন্তু এম ইলিয়াস আলী নিখোঁজের পর দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে তাহসিনা রুশদীর লুনা নেতাকর্মীদের আলগে রেখে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। তিনিও এই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে নির্বাচন করার স্বপ্ন দেখে সভা-সমাবেশ করছেন। এতোদিন তাহসিনা রুশদীর লুনা এই আসনে একক প্রার্থী হিসেবে কাজ চালিয়ে গেলেও হঠাৎ করে সেখানে হুমায়ুন কবির ভাগ বসালেন। এনিয়ে এই আসনে বিএনপি থেকে দু’জন প্রার্থী হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্বাছ আলীর সভাপতিত্বে ও অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবদল নেতা রুমেল আলী এবং আমির আলীর যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাদারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবিরর হোসেন ধলা মিয়া, বিএনপি নেতা সাজিদুর রহমান সোহেল, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুবদল নেতা সজিব আহমদ, সেচ্চাসেবক দল নেতা শিবলু আহমদ, সাবেক চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাজু। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad