ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্পেনের কোচ

প্রথম ডেস্ক

১৫/০৭/২০২৬ ১০:৪২:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন। স্পেনের হয়ে গোল দুটি করেন মিকেল ওয়ারজাবাল (২১ মিনিটে পেনাল্টি) ও পেদ্রো পোরো (৫৭ মিনিটে)। ২০১০ সালে বিশ্বকাপ জেতার পর এই প্রথম মারিও কেম্পেস বা জিনেদিন জিদানদের মঞ্চের ফাইনালের টিকিট পেল লা রোজা।

শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে মনেপ্রাণে আর্জেন্টিনাকে  চান। এর পেছনে রয়েছে গভীর এক আবেগ ও বন্ধুত্বের গল্প।

অবশ্য দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার জয়ী দলের মুখোমুখি হতে হবে স্পেনকে। দে লা ফুয়েন্তে বাস্তববাদী হয়ে এটাও মনে করিয়ে দিয়েছেন যে, আর্জেন্টিনা বা ইংল্যান্ডযে দলই ফাইনালে আসুক না কেন, ম্যাচটি অত্যন্ত কঠিন হবে।

এর আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও নিজের সাবেক গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, দে লা ফুয়েন্তে এই সফলতার সম্পূর্ণ যোগ্য এবং তিনি একজন অসাধারণ মানুষ। এখন দেখার বিষয়, দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠে গুরুশিষ্যের এই ঐতিহাসিক লড়াইকে বাস্তবে রূপ দিতে পারে কি না।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad