ইরানে রাতভর মার্কিন হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ইরানে রাতভর মার্কিন হামলা, দফায় দফায় বিস্ফোরণ

প্রথম ডেস্ক

১৪/০৭/২০২৬ ১৩:৫১:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আল জাজিরার তথ্যমতে, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতের অজুহাতে টানা তৃতীয় রাতের মতো ইরানের বন্দর আব্বাস, কিশ, কেশম দ্বীপ ও বুশেহর প্রদেশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এছাড়া বন্দর আব্বাসের কাছে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তেহরান।

এদিকে, ওমান জলসীমার কাছে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং আটজন আহত হয়েছেন। বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধশঙ্কা তৈরি হয়েছে।

আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad