শাল্লায় চাকুয়া প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

শাল্লায় চাকুয়া প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৭/২০২৬ ২০:৪৮:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য গৌরব অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে এবার একসাথে চার-চারজন শিক্ষার্থী ‘ট্যালেন্টপুল’ (মেধাবৃত্তি) অর্জন করায় পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে।


​বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো— প্রান্ত দাস, নিরব সরকার, অর্পা দাস ও অর্ণা রাণী দাস।


​স্থানীয় সচেতন মহল ও শিক্ষা অনুরাগী ব্যক্তিরা বলছেন, হাওরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একই সাথে চারজন শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া একটি অভাবনীয় সাফল্য। এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে অবহেলিত প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যেকোনো প্রতিযোগিতায় নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে।


​বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। তারা জানান, শিক্ষকদের আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের কারণেই আজকে এই প্রত্যন্ত অঞ্চলের স্কুলটি এত সুন্দর ফলাফল উপহার দিতে পেরেছে। এই সাফল্য এলাকার অন্য সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।


​বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার সিংহ এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও সহকারী শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন অত্যন্ত গৌরবের। প্রতিকূল পরিবেশের মধ্যেও শিক্ষকরা শিক্ষার্থীদের যেভাবে প্রস্তুত করেছেন এবং অভিভাবকেরা যেভাবে সহযোগিতা করেছেন, এটি তারই ফসল। আমরা আশা করি, এই খুদে শিক্ষার্থীরা ভবিষ্যতেও তাদের মেধার ধারা বজায় রেখে দেশের মুখ উজ্জ্বল করবে।

প্রীতম দাস/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad