২৪ ঘন্টার মধ্যে এনসিপি’র ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
Led Bottom Ad

কক্সবাজার ভ্রমণ

২৪ ঘন্টার মধ্যে এনসিপি’র ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সুলতান মোহাম্মদ, ঢাকা অফিস

০৬/০৮/২০২৫ ১৫:৩৯:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এনসিপির ৫ নেতাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নোটিশ পাঠানো হয়েছে। দলকে অবগত না করে কক্সবাজার ভ্রমণে যাওয়ায় দলকে বিতর্কিত করার প্রেক্ষিতে এই নোটিশ প্রদান করা হয়। আজ বুধবার (৬ আগষ্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই নোটিশ দেওয়া হয়।


কারণ দর্শানো নোটিশ পাওয়া নেতারা হলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।


নোটিশে ৫ আগস্ট এই পাঁচ নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা 'রাজনৈতিক পর্ষদ' বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে অবগত করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব নেতাকে এই সফরের সিদ্ধান্তের কারণ প্রেক্ষাপট সম্পর্কে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় এই নোটিশে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad