সৌভাগ্যবান ৬০ জন!
Led Bottom Ad

সৌভাগ্যবান ৬০ জন!

তাহির আহমদ

০৫/০৮/২০২৫ ২২:০৫:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

৫৪৮ আসনের ট্রেনে যাত্রী মাত্র ৬০ জন। সিলেট রেল স্টেশন থেকে সৌভাগ্যবান মাত্র এই ৬০ যাত্রী মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল পৌনে ছ’টায় সঙ্গী হন বিশেষ ট্রেনের। সেই ধরেই যাত্রা ঢাকার পথে। যাত্রা শেষ হয় কমলাপুর স্টেশনে বেলা সোয়া ১ টায়। জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষ্যে সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিতে ৮ জোড়া ট্রেন ভাড়া করে সরকার। এরই অংশ হিসেবে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সৌভাগ্যবান ৬০ যাত্রী এই সুযোগ লাভ করলেন। যাত্রীরা সংখ্যা ৫০ থেকে ৬০ হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাওয়া বিশেষ ট্রেনের আসন সংখ্যা ছিল ৫৪৮ জনের। আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে বিশেষ ট্রেনটি কমলাপুর থেকে যাত্রী নিয়ে ভোররাত ৫ টায় সিলেটে পৌছবে বলে রেলস্টেশন সুত্রে জানা গেছে।  


সিলেট থেকে যাত্রাপথে ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়াসহ ৩ টি স্টেশনে যাত্রী উঠানোর কথা জানিয়ে রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম বলেন, বিশেষ ট্রেনটি নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। 


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad