মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা
বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (০৮ জুলাই) যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে গালিবাফ লিখেছেন, যুক্তরাষ্ট্রের দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না।পোস্টে তিনি লেখেন, হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধি-নিষেধ আরোপ, নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি, ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ, তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও হামলা; সবকিছুই যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ১৪ দফার সমঝোতার লঙ্ঘন।তিনি আরও যোগ করেন, তবে পরিস্থিতি যেমনই হোক, ইরানিরা কখনোই পিছু হটবে না বা আত্মসমর্পণ করবে না।তিনি আরও যোগ করেন, তবে পরিস্থিতি যেমনই হোক, ইরানিরা কখনোই পিছু হটবে না বা আত্মসমর্পণ করবে না।
এদিকে তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে অশুভ মানুষদের শাসন বলে বর্ণনা এবং বর্তমান প্রশাসনকে উন্মাদ বলে অভিহিত করেছেন।
ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট।তিনি বলেন, ইরানিরা দুষ্ট ও অসুস্থ লোক। এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কী করতে হবে, শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে।
অথৈ
মন্তব্য করুন: