পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

ঢাকা অফিস

০৫/০৭/২০২৬ ২০:৩৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ পুলিশের ৬ জন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ও ৩ জন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ বদলির আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এদিকে আরেক প্রজ্ঞাপনে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার, ঢাকা মহানগর উপপুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুর জেলার পুলিশ সুপার এবং ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলামকে সিআইডিতে যুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

সজল আহমেদ

মন্তব্য করুন: