সুনামগঞ্জ-১ আসন
নির্বাচনী মাঠে নাম রয়েছে হাফ ডজনের :সরব আনিসুল ও কামরুল
আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা, মধ্যনগর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। ইতোমধ্যেই অর্ধ ডজনের বেশি প্রার্থী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। ভোটারদের কাছে অনেকের সম্ভাব্য নাম শোনা গেলেও নির্বাচনী মাঠে তাদের খোঁজ পাওয়া যায় নি। তবে মাঠে সরব রয়েছেন দুইজন প্রার্থী। তারা দীর্ঘদিন থেকে নির্বাচনী মাঠে চষে বেড়ানোর পাশাপাশি ব্যস্ত রয়েছেন গণসংযোগে। এই দুই প্রার্থীই বিএনপির মনোনয়নে নির্বাচনে প্রার্থী হতে চান। এর মধ্যে রয়েছেন,সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, তাহিরপুর উপজেলার বিএনপি'র (সাবেক) সভাপতি উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিক আনিসুল হক এবং জেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক, আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, উপজেলা বিএনপির (সাবেক) সা: সম্পাদক, ছাত্রদলের (সাবেক) সভাপতি, উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
আনিসুল হক এবং কামরুজ্জামান কামরুলের রাজনৈতিক গুরু সুনামগঞ্জ -১আসনের (সাবেক) সংসদ সদস্য (প্রয়াত) বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন। গুরু অসুস্থ থাকায় লড়াই চলছে এই দুই শিষ্যের। তবে দুইশিষ্যের মাঝে বাঁধা হয়ে দাঁড়াতে পারেন নজির হোসেন এমপি'র সহধর্মিণী। তিনি স্বামীর অসম্পূর্ন কাজ সম্পন্ন করার লক্ষ্যে মাঠে কাজ করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে, ভোটে নির্বাচিত করতে জনতার কাছে আহবান জানান ।
এছাড়াও জনসংযোগে রয়েছেন,, ৯০ এর গণ অভ্যুত্থানের গুলিবিদ্ধ ছাত্রনেতা, এমসি কলেজ শাখার (সাবেক) সভাপতি, সিলেট জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির (সাবেক) সদস্য, সিলেট মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির (সাবেক) সদস্য, সিলেট মহানগর ২নং ওয়ার্ড প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড (সাবেক) সভাপতি ।সিলেট সিটি কর্পোরেশন ৪২টি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত টিম লিডার জননেতা সুলেমান হোসেন। লন্ডন প্রবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার (সাবেক) ছাত্রদল সভাপতি, জামালগঞ্জ উপজেলা ছাত্র দলের (সাবেক) সভাপতি ব্যারিষ্টার হামিদুর হক আফেন্দি। সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, (সাবেক) সহসভাপতি, ধর্মপাশা উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান মোতালিব খান। বাংলাদেশ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সাবেক) সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির( সাবেক) সদস্য, সুনামগঞ্জ জেলা ছাত্রদল এর (সাবেক) যুগ্ম আহবায়ক, জামালগঞ্জ ডিগ্রি কলেজ শাখার (সাবেক) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান প্রমুখ ।
উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান বলেন:আমার নেতা আনিসুল হকের নেতৃত্বেই এই অঞ্চলে উন্নয়ন, জবাবদিহিতা এবং জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে। তিনি একজন উচ্চশিক্ষিত, সৃজনশীল ও দায়িত্বশীল ব্যক্তিত্ব। গত ১৫ বছর ধরে রাজনীতির মাঠে কখনো পেছপা হননি। মামলা-হামলা, জুলুম-নির্যাতনের মধ্যেও দলের পতাকা হাতে বীরদর্পে এগিয়ে চলেছেন। নিজের শ্রম, ঘাম ও অর্জিত সম্পদ দিয়ে দলীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন, পাশে দাঁড়িয়েছেন প্রতিটি দুর্দিনে। তিনি সত্যিকার অর্থেই একজন কর্মীবান্ধব নেতার প্রতিচ্ছবি। এটি শুধু আমার কথা নয়—এলাকার প্রায় ৭৫% জনগণ তাঁর প্রতি আস্থা রাখেন এবং সমর্থন জানান। তিনি সংগঠনের প্রতি যেমন নিবেদিত, তেমনি জাতীয়তাবাদী (বিএনপি)'র আদর্শের প্রতি অটল ও অবিচল। আমার নেতার গুণাবলি বিবেচনা করে,হাইকমান্ডের নেতৃবৃন্দ,দলীয় মনোনয়ন (ধান শীষ প্রতীক) উনাকেই দিবেন,আমি আশা করছি।
অধিকাংশ বিএনপির সমর্থকদের মতে জানা যায়,, বিএনপির এই দুই নেতা আনিসুল আর কামরুল সক্রিয়তায় সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা আর উষ্ণ করে তুলেছে রাজনৈতিক মাঠ।
অপর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীরের একক প্রার্থী, কেন্দ্রীয় সূরা সদস্য, সুনামগঞ্জ জেলা আমীর উপধ্যক্ষ তোফায়েল আহমেদ খানঁ ও সংসদীয় আসনের জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উল্লেখ্য,২০২৩ সালের তথ্য অনুসারে জানা যায় , সুনামগঞ্জ ১ আসনে মোট ভোটার ছিল ৪ লক্ষ ৬২হাজার ৭শত৬০ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২লক্ষ৩৫হাজার ১০ জন, মহিলা ভোটার ২লক্ষ২৭ হাজার৭ শত৪৫ জন,হিজলা (তৃতীয় লিঙ্গ) ভোটার ৫জন। এসব ভোটারদের মন যে বেশী জয় করতে পারেন তিনি হবেন আগামী দিনের সংসদ সদস্য।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: