শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় স্টোর কিপারের মৃত্যু
Led Bottom Ad

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় স্টোর কিপারের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

৩১/০৭/২০২৫ ০৫:৩২:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত চক্রবর্তী (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বধ্যভুমি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 


নিহত জয়ন্ত কুমার চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার। তার বাড়ি সিলেটের কানাইঘাট এলাকায়। এই ঘটনায় সিপার উদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন। 


স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, আজ রাতে মোটরসাইকেল নিয়ে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসছিলেন তারা৷ বধ্যভুমির সামনে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিলো। মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। সেখানে দুজন রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে আছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মইনুল হাসান আবির

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad