না ফেরার দেশে অভিনেতা আতাউর রহমান
Led Bottom Ad

নাট্যাঙ্গনে শোকের ছায়া

না ফেরার দেশে অভিনেতা আতাউর রহমান

প্রথম ডেস্ক

১২/০৫/২০২৬ ১২:৩৯:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি পুরুষ, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এই শোক সংবাদটি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) নিজ বাসায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। প্রথমে তাঁকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় দ্রুত ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পরপরই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। মাঝে অবস্থার কিছুটা উন্নতি হলেও গত রোববার পুনরায় অবনতি ঘটে। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার মধ্যরাতে না ফেরার দেশে চলে যান এই গুণী নাট্যজন।

মঞ্চসারথি আতাউর রহমানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু বলেন, "তিনি আমাদের সবার প্রিয় অভিভাবক ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের অভিনয় জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।" নির্দেশক হিসেবে আতাউর রহমান প্রায় ১০০টির মতো মঞ্চনাটক পরিচালনা করেছেন। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ২০০১ সালে তিনি লাভ করেন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad