বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

প্রথম ডেস্ক

২৯/০৪/২০২৬ ১০:১৩:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে এখন থেকে দলের আইন বিষয়ক সম্পাদক পদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। দলীয় এই সিদ্ধান্ত ২৮ এপ্রিল থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বর্তমানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি রাজশাহী ইউনিভার্সিটি ল' এলামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সাবেক সভাপতি হিসেবেও পরিচিত। আইনি অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ রহমান

মন্তব্য করুন: