নৈশভোজে বন্দুক হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প
Led Bottom Ad

হামলাকারী আটক

নৈশভোজে বন্দুক হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

প্রথম ডেস্ক

২৬/০৪/২০২৬ ১০:০৩:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় বন্দুকধারীকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে তিনি ওয়াশিংটনের জন্য এক ‘অদ্ভূত সন্ধ্যা’ বলে অভিহিত করেছেন।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃত সন্দেহভাজন হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, অ্যালেনের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা এবং জনসমক্ষে গুলি চালানোর মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। তদন্তের স্বার্থে ক্যালিফোর্নিয়ায় তাঁর বাসভবনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, হামলাকারীর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ধারালো ছুরি পাওয়া গেছে। চেকপয়েন্ট অতিক্রম করার সময় বাধা দিলে নিরাপত্তা রক্ষীদের সাথে তাঁর গোলাগুলি শুরু হয়। এতে সিক্রেট সার্ভিসের একজন অফিসার গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি প্রাণে বেঁচে যান এবং বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার জানান, শনিবার রাত ৮টা ৩৬ মিনিটে হামলাকারী হোটেলের নিরাপত্তাবলয় ভেঙে লবিতে প্রবেশের চেষ্টা করে। ওই সময় হোটেলের ভেতরে ডোনাল্ড ট্রাম্পসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করছিলেন। সিক্রেট সার্ভিস এজেন্টদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। বর্তমানে হামলাকারী আহত অবস্থায় কড়া পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন। হামলাকারীকে ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে বর্ণনা করে তিনি জানান, এই ঘটনায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মানসিকভাবে কিছুটা আঘাত পেয়েছেন। তবে সন্ত্রাসের কাছে নতি স্বীকার না করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ঘোষণা দেন যে, স্থগিত হওয়া অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে। এফবিআই এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে এই হামলার নেপথ্যে কোনো বড় গোষ্ঠীর যোগসূত্র রয়েছে কি না।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad