শাল্লায় ৫৯ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শাল্লায় ৫৯ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

২৩/০৭/২০২৫ ১৯:৩৯:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৫৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১২টায় শাল্লা উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আলমগীর। এতে প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাশ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও আজমল আহমেদ, বীরগাঁও ইসলামিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুর আহমেদ, শাল্লা উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরে আলম সিদ্দিকী, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, যুবদল আহ্বায়ক এম এ রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী এবং বিএনপি নেতা মাসুদ আল কাওছার।


প্রধান অতিথি বলেন, এই সংবর্ধনার মাধ্যমে কৃতি শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে। এরা ভবিষ্যতে শাল্লাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। তিনি সংবর্ধনা আয়োজনের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী


২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯ জন শিক্ষার্থী এবং বাকি ৩০ জন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থী—মোট ৫৯ জনকে এই সংবর্ধনা দেওয়া হয়।


অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল: শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গিরিধর উচ্চ বিদ্যালয়, শাল্লা হাসিমিয়া দাখিল মাদ্রাসা, শাল্লা আছলাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়, কালাই মিয়া উচ্চ বিদ্যালয়সহ আরও ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান।


অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্বে ছিলেন পাহেল মিয়া। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তাহির আহমদ

মন্তব্য করুন: